অতিরিক্ত মেদ কমাতে ক্ষুধা নিয়ন্ত্রণের ৫ উপায়

শরীরের অতিরিক্ত মেদ জমানো যেমন সহজ তার চাইতে বেশি কঠিন সেই মেদ ঝরানো।

ডায়েট করলে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হয়।

ডায়েট শুরুর দিকে ক্ষুধা পাওয়া খুবই স্বাভাবিক।

ক্ষুধা পেলে কীভাবে তা সামাল দেবেন, জানতে হবে সেই টোটকাই।

অনেকেই ভাবেন পরিমাণে কম খেলেই বুঝি রোগা হওয়া যায়।

এমনটা কিন্তু নয়। ডায়েট করলে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হয়।

ডায়েটের সময় ক্ষুধা নিয়ন্ত্রণের ৫ উপায়

১) ক্ষুধা পেলেই বেশি করে পানি পান করুন।এই টোটকায় ক্ষুধা অনেকটাই কমে।

পানি পান করলে পেট ভরে যায়। যে কোনও ডায়েট করার সময়ে পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

এতে শরীর থেকে টক্সিন জাতীয় পদার্থগুলো বেরিয়ে যায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কম হয়।

বাইরে বের হলে ডিটক্স ওয়াটার রাখতে পারেন।

বারে বারে লেবু, পুদিনা, শসা, তরমুজ মেশানো পানি চুমুক দিতে থাকুন, ক্ষুধা কম পাবে।

২)  ক্ষুধার সমস্যা দূর করার জন্য ডায়েটে বেশি করে ফাইবার জাতীয় খাবার রাখতে পারেন।

এই প্রকার খাবার খেলে পেট অনেক ক্ষণ ভরতি থাকে। ক্ষুধা কম পায়।

ওটমিল, বার্লি, ফল ও শাক-সব্জিতে ভরপুর মাত্রায় ফাইবার থাকে

। খেতে পারেন মটর, শিম, রাজমা ও বিভিন্ন প্রকার ডালও।

৩)  প্রোটিনও ক্ষুধা কমাতে সাহায্য করে।

ডায়েট করার সময় খাদ্যতালিকায় চার ঘণ্টা অন্তর প্রোটিন সমৃদ্ধ খাবার রাখলে তা খিদে পাওয়ার অনুভূতি কমাতে সাহায্য করে।

তাই ডায়েটে বেশি করে চিকেন, ডিম, পনির এবং মাছ রাখুন।

৪)  মানসিকভাবে চাঙ্গা থাকতে হবে। ডায়েট শুরু করলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন।

ফলে শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এ রকম হলে কিন্তু আমরা অজান্তেই বেশি পরিমাণে খেয়ে ফেলি।

ওজন কিছুতেই কমে না। ডায়েট শুরু করার আগে তাই মানসিক ভাবে প্রস্তুত হোন।

নইলে শত চেষ্টাতেও ওজন কমবে না। ডায়েটের সময় খুব বেশি সময় খালি পেটে থাকবেন না, অল্প অল্প করে খাবার বারে বারে খান।

৫)  খাওয়ার সময়ে তাড়াহুড়ো না করাই ভাল।

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ধীরে ধীরে চিবিয়ে খাবার খেলে পেট অনেক ক্ষণ ভরা থাকে। ক্ষুধাও কম পায়।

এনএএন টিভি