ফতুল্লার চানমারী এলাকায় মানিক ওরফে কেছরা মানিক (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
সোমবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে চানমারী মাউরাপট্টি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত মানিক ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার আব্দুস সামাদের ছেলে। নিহতের বিরুদ্ধেও হত্যা মামলা রয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়,
ব্যাটারিচালিত অটোরিক্সার একটি ঝামেলার মীমাংসার জন্য সোমবার (২৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকে মানিক ওরফে কেছরা মানিক ও তার তিন থেকে চারজন সহযোগীকে

চানমারি মাউরাপট্টি এলাকার একটি রিকশার গ্যারেজে ডেকে নিয়ে যায় ঐ এলাকার বাসিন্দা দাউদ মিয়ার ছেলে শরিফ।
এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে মানিককে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে সেখানেই ফেলে রেখে যায় সন্ত্রাসী শরিফ ও তার সহযোগীরা।
এরপর পরে স্থানীয়দের সহযোগিতায় আহতাবস্থায় মানিককে শহরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল খানপুরে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাসির দাবী জানান নিহত মানিকের ছেলে।
অপরদিকে, খবর পেয়ে হাসপাতালে আসেন ফতুলা মডেল থানা পুলিশ।
এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন:

Comments are closed.