এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে ২৮ জুলাই

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৮ জুলাই প্রকাশিত হবে। সরকার।

তপন কুমার জানান, সকাল ৯টায় প্রধানমন্ত্রীর হাতে শিক্ষামন্ত্রীসহ ১১ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফলাফল তুলে দেবেন।

এরপর প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।

এদিকে ২৮ জুলাই শুক্রবার হলেও ওই দিনই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তপন কুমার সুরকার।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে।

৩০ জুলাই পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে।

এবছর এসএসসি পরীক্ষা শুরু হয় গত ৩০ এপ্রিল।

শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও

কারিগরি বোর্ডের অধীনে এ বছর ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

আরও পড়ুন :

 

এনএএন টিভি