স্ত্রীর প্রাণনাশের ঘটনায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রতরপুর গ্রামে মাহমুদা আক্তার রেনু নামে এক স্ত্রীর হত্যার ঘটনায় স্বামী আশ্বাব আলী ওরফে আশরাফ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুলাই) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এই আদেশ দেন।

রায় ঘোষণাকালে আসামি আশরাফ আলী পলাতক ছিলেন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের স্ট্যানোগ্রাফার মো. মুখলেছুর রহমান জানান,

২০০৫ সালের ১৫ মে বেলা ২টায় থেকে ৪টার মাঝে আশরাফ আলী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে।

পরে স্ত্রীর মুখে বিষ ঢেলে নৌকা দিয়ে হাসপাতালে নিয়ে যায়। পরে আশরাফ আলী পালিয়ে গেলে তার পরিবারের সন্দেহ হয়।

পরে রেনুর ভাই আইয়ূব আলী ৬ জনকে আসামি করে ২৯ মে মামলা দায়ের করেন।

বানিয়াচং থানার তখনকার এসআই সিরাজুল ইসলাম ও পরে এসআই হেলাল উদ্দিন তদন্ত শেষে শুধুমাত্র আশরাফ আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

পরে ৯ জনের সাক্ষ্য শেষে বুধবার বিকেলে আদালত এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ।

রাষ্ট্রপক্ষ এই মামলার আদেশে সন্তোষ প্রকাশ করেন। অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি