গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌর টাউন হলে আয়োজিত দলের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, বৈধ প্রক্রিয়া মেনেই এনসিপি প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে। কিন্তু নির্বাচন কমিশন এখনো কোনো আইনগত বা যুক্তিসংগত ব্যাখ্যা দিতে পারেনি, কেন এনসিপিকে প্রতীক দেওয়া হবে না। সারজিসের দাবি, ইসি ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে প্রভাবিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে সারজিস আলম আরও বলেন, রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে দেশে মামলাবাজি চলছে। নিরপরাধদের হয়রানি বন্ধ না হলে এনসিপি প্রতিবাদে নামবে। নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘২০২৪ ও ২০১৮ সালের নির্বাচনে যাঁরা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন, আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছেন, বা ফ্যাসিস্ট কাঠামোতে সহযোগিতা করেছেন, তাঁদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ক্ষেত্রে বলতে চাই, তাদের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’

One Reply to “শাপলা প্রতীক না পেলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি সারজিস আলমের”
Comments are closed.