বিষ প্রয়োগে মেশালকে হত্যাচেষ্টা, মোসাদের ব্যর্থতায় ফাঁদে পড়ে ইসরায়েল

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কীভাবে গুপ্তহত্যা চালায়, তার একটি বড় উদাহরণ হচ্ছে জর্ডানের রাজধানী আম্মানে হামাস নেতা খালেদ মেশালকে ব্যর্থ হত্যাচেষ্টা। ১৯৯৭ সালের ২৫ সেপ্টেম্বর মোসাদের এজেন্টরা বিষ প্রয়োগ করে তাঁকে হত্যাচেষ্টা চালায়। সেই ঘটনা ইসরায়েল ও তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতিবাচক ভাবমূর্তিকে উন্মোচন করে। সেই ঘটনা নিয়ে এই লেখা।