নরসিংদী-৫ আসন রায়পুরা নির্বাচনী এলাকার গনসংযোগ ও মতবিনিময় সভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নরসিংদী-৫ আসন রায়পুরা নির্বাচনী এলাকার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রায়পুরা উপজেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক জননেতা সালাহ উদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থন আদায়ের লক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ শেষে মতবিনিময় সভা করা হয়।

সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির ভাই জননেতা সালাহ উদ্দিন আহমেদ বাচ্চুর আগমনে

স্থানীয় আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা তাকে বরণ করে সম্মানিত করেন।

এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা দলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

বিগত দিনে স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন ও পদ-পদবী বানিজ্য ব্যাপক দূর্নীতি অনিয়মসহ বিভিন্ন অপর্কমকারীদের বাদ দিয়ে

নরসিংদী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ আসন থেকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে

দলীয় মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবী করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

তিনি আরো বলেন,

বিগত দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম, আগামী দিনে সবাই নিয়ে বিরোধী দলের জ্বালাও পোড়াও আন্দোলন মোকাবেলা করে প্রতিহত করার ঘোষনা করেন।

আজ বিকালে নরসিংদীর রায়পুরা চরসুবুদ্ধি বাজারের পাশে মত বিনিময় সভায় উপজেলা যুবলীগের সদস্য মো: জাকির হোসেন এর সভাপতিত্বে ও

জেলা কৃষক লীগের সমবায় বিষয়ক সম্পাদক সিদ্দিক মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নরসিংদী-৫ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী রায়পুরা উপজেলা উন্নয়ন কমিটির আহবায়ক জননেতা সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু।

তিনি বলেন,

জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রায়পুরা সহ সারাদেশে ব্যাপক উন্নয়ন মুলক কাজ হয়েছে।

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড অব্যাহত রাখতে আবার নৌকা মার্কা বিজয় করতে হবে।

তিনি আরো বলেন,

বিগত দিনে স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন ও পদ-পদবী বানিজ্য ব্যাপক দূর্নীতি অনিয়ম সহ বিভিন্ন অপর্কম হয়েছে।

আগামী দিনে দূর্নীতি বাজদের বিরোদ্ধে ঐক্যবন্ধভাবে প্রতিরোধ গড়ে তুল হবে।

আমাদের অনেক দলীয় অনেক নেতাকর্মী সংগঠন করতে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

তারা দলীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তাদের জন্য এ সরকার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী করছি।

আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরোধ নিরশন করে, দলের সকল দ্বিধাদ্বন্দ্ব দূর করে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আমাকে দলীয় মনোনয়ন দিলে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে পারবো।

দলের সকল নেতাকর্মী দ্বিধাদন্ধ ভুলে ঐক্যবন্ধভাবে কাজ করে নৌকা মার্কা বিজয় করে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করার জন্য আহবান জানান।

এ সময় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও

মির্জানগর ইউপি সাবেক চেয়ারম্যান হুমায়ন কবির সরকার, চরসুবুদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী ও দপ্তর সম্পাদক মো: মদন মিয়া,

চরসুবুদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা: ইলিয়াছ হোসেন, চরসুবুদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন,

আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি নজরুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন,

ডৌকারচর ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুদ মেম্বার জেলা আওলামী লীগ সাবেক সভাপতি মো: নাসির উদ্দিনসহ

উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এনএএন টিভি