চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় গুলশান পাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান,

বৃহস্পতিবার দুপুরে শহরের গুলশান পাড়া, পলাশপাড়া এলাকায় মুদি দোকান, শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় গুলশানপাড়া মেসার্স সাহারু স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে বিক্রয়ের উদ্দেশ্যে সেলফে ও ফ্রিজে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদোত্তীর্ণ পণ্য ও বাচ্চাদের চকলেট, কোমল পানীয় জব্দ করা হয়।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করাসহ অন্যান্য অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাহারুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স গৃহিণী স্টোরের মালিক ফেরদৌস আহম্মেদকে বাচ্চাদের মেয়াদোত্তীর্ণ চকলেটসহ অন্যান্য মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি