ময়মনসিংহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

ময়মনসিংহের ভালুকায় নেশা করার টাকা না দেয়ায় বুধবার রাতে মাদকাসক্ত ছেলে জনির হাতে নির্মমভাবে খুন হয়েছেন মমতাময়ী মা রুপিনা বেগম (৫৫)।

ঘটনার পর থেকে ঘাতক ছেলে জনি মিয়া (২২) পলাতক রয়েছে।

বুধবার রাত ৮টার দিকে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুপিনা বেগম একই গ্রামের মৃত শাহাবুদ্দিন শাহুর স্ত্রী।

অপরদিকে বৃহস্পতিবার সকালে খিরু নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,

জনি বখাটে ও নেশাগ্রস্ত যুবক।

বুধবার রাতে নেশার টাকা না পেয়ে বসতঘরের বারান্দায় চেয়ারে বসে থাকা মা রুপিনা বেগমের ঘাড়ে লোহার বটি দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত রুপিনা বেগম চার সন্তানের জননী, তার স্বামীর মৃত্যুর পর বড় ছেলে সুজনের আয়ে তাদের সংসার চলতো।

 

অপরদিকে বৃহস্পতিবার সকালে থানার অদূরে খিরু নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের (৩০) ভাসমান লাশ উদ্ধার করে।

লাশের ঘার, বাহুসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে খুন করে হয়তোবা নদীতে ফেলে যেতে পারে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান,

লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দু’টি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন :

এনএএন টিভি