গত ২৪ জুলাই ছিলো মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। এদিন টালিউড তারকাদের সম্মান জানিয়ে হাতে তুলে দেওয়া হয় মহানায়ক সম্মাননা।
কোয়েল মল্লিক, শুভশ্রী, সায়ন্তিকা, শ্রাবন্তী ও অঙ্কুশের হাতে এই সম্মান তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এই সম্মান পাওয়ার পর শ্রাবন্তী ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লেখেন,
‘বাংলা চলচ্চিত্র শিল্পে আমার অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমাদের প্রিয় দিদির কাছ থেকে লোভনীয় ‘মহানায়ক’ পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত ও উচ্ছ্বসিত এভারগ্রিন ম্যাটিনি আইডল শ্রী উত্তম কুমারের স্মরণে। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ আমার ভক্তদের।’
শ্রাবন্তীর এই পোস্টের নিচে অনুরাগীরা শুভেচ্ছা বন্যা বইয়ে দিয়েছেন। তবে নেটিজেনদের একাংশ কিন্তু তাকে কটাক্ষ করতেও ছাড়েননি। অনেকেই বলেছেন,
‘প্রথমে বর বদল, তারপর দল বদল!’
অনেকে আবার লিখেছেন, ‘বিজেপির তো ছিলেন। এবার পুরস্কারের জন্য তৃণমূল হয়ে গেলেন!’
তবে এই কটাক্ষ নিয়ে মুখ খোলেননি শ্রাবন্তী। বরং এসবকে পাত্তা না দিয়ে নিজের কাজেই ব্যস্ত থাকছেন অভিনেত্রী।
সম্প্রতি জিতু কামালের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির জন্য লন্ডনে শুটিং করেছেন শ্রাবন্তী।
আরও পড়ুন :
- একটি ফ্যানে দুইটি ওড়নায় ঝুলছিলো স্বামী-স্ত্রীর মরদেহ
- হিরো আলমকে দেওয়া হুমকিদাতা আটক
- রাস্তার বেঞ্চে থাকা ঘুমন্ত ছেলেকে পাহারা দিলেন শাকিব খান!
- ডেঙ্গু হলে প্লাটিলেট বাড়াতে পুষ্টিকর খাবার
- কিশোরগঞ্জে গরু চুরির মামলায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার
- ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক
- স্ত্রী ফিরে না আসায় আত্মহত্যা করতে বিদ্যুতের খুঁটিতে উঠলেন স্বামী
- আরব থেকে ফিরেছেন ৯৫ হাজার ৪০৯ হাজি
- পুলিশ চলে আসায় ঘুষের টাকা গিলে ফেললো সরকারি কর্মকর্তা
- হিরো আলমকে দেওয়া হুমকিদাতা আটক
- সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রধান বাবুর্চির মরদেহ উদ্ধার

Comments are closed.