স্ত্রী ফিরে না আসায় আত্মহত্যা করতে বিদ্যুতের খুঁটিতে উঠলেন স্বামী

দিনাজপুরের খানসামা উপজেলায় স্ত্রী ফিরে না আসায় ক্ষোভে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন স্বামী।

রবিবার (২৩ জুলাই) রাত আটটার দিকে উপজেলার ১ নং আলোকধারী ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,

তিন বছর আগে ওই গ্রামের নাসির উদ্দিনের ছেলে রকিবুল ইসলাম পাশের গ্রামে বিয়ে করেন। সেই সংসারের তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

কিছুদিন আগে স্ত্রী ঝগড়া করে কন্যাকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। বারবার চেষ্টা করেও স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হন তিনি।

উপায় না পেয়ে ক্ষুব্ধ হয়ে আত্মহত্যা করতে রকিবুল বিশাল বিদ্যুতের খুঁটিতে উঠেন। এবং হুমকি দিতে থাকেন স্ত্রী সন্তান ফিরে না আসলে তিনি লাফ দিয়ে আত্মহত্যা করবেন।

পরে ফায়ারসার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকজন তাকে নামানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হন।

শেষমেশ তার স্ত্রীকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। স্ত্রী ফিরে এসে হ্যান্ড মাইকে স্বামী রকিবুলকে নিচে নেমে আসার অহ্ববান জানান।

এসময় রকিবুল শর্তদেন আশেপাশের সকল বাতি নিভিয়ে দেওয়ার। পরে বাতি নিভিয়ে দেওয়া হলে তিনি খুুঁটি থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যান।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card