পুলিশ চলে আসায় ঘুষের টাকা গিলে ফেললো সরকারি কর্মকর্তা

ভারতের মধ্য প্রদেশে ঘটে গেলো আরও এক অপ্রত্যাশিত ঘটনা। ঘুষ নেওয়ার সময় হঠাৎ পুলিশ চলে আসায় ঘুষের টাকা গিলে ফেললেন সরকারি এক কর্মকর্তা। সরকারি ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়,

‘ঘুষ নিতে গিয়ে সোমবার (২৪ জুলাই) হাতেনাতে ধরা পড়েছেন ওই রাজ্যের রাজস্ব দপ্তরের এক কর্মকর্তা।’

এ প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা যায়,

‘গজেন্দ্র সিংহ নামে ওই সরকারি কর্মী একটি জমি মামলায় পাঁচ হাজার টাকা ঘুস চেয়েছিলেন বলে অভিযোগ করেন চন্দন সিংহ লোধি নামে এক ব্যক্তি।’

‘এরপরই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে গজেন্দ্রের অফিসে হানা দেয় পুলিশ।’

‘ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা নিয়েছেন গজেন্দ্র। সেই সময়ই তার অফিসে হানা দেয় পুলিশ।’

‘সঙ্গে সঙ্গে ঘুষের টাকা মুখের মধ্যে ভরে নেন গজেন্দ্র। তারপর চিবোতে থাকেন। কিছু টাকা গিলেও ফেলেন।’

‘রেপ্তারের পর গজেন্দ্রকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বহু চেষ্টার পর গজেন্দ্রের মুখ থেকে ওই টাকা বার করা হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।’

‘ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে টাকা গিলে ফেলার এই ঘটনায় হতবাক হয়েছেন অনেকে।’

আরও পড়ুন:

এনএএন টিভি