ফরিদপুরে জাকের পার্টির সভাপতিকে কুপিয়ে জখম

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়াকে (৪২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ জুলাই) ভোরে ফরিদপুর শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মশিউর রহমান জাদু মিয়া ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি পদে নিয়োজিত ছিলেন।

তিনি শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন।

ঘটনা সূত্রে জানা যায়,

‘ভোরে ফজরের নামাজ শেষ করে শহরের ভাড়া বাসা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হন মশিউর রহমান।’

‘কমলাপুর তেঁতুলতলায় তার বাসার সামনেই একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা তিন দুর্বৃত্ত তার পথরোধ করেন।’

‘পরে চাপাটি দিয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে দুই হাতের কব্জিতে রক্তাক্ত জখম করেন।’

‘এ সময় তার কাছে থাকা দুইটি মোবাইল ফোন ও ৬৫০০০ টাকা ছিনিয়ে নিয়ে যান দুর্বৃত্তরা।’

‘গুরুতর অবস্থায় মশিউর রহমানকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।’

‘পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়।’

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন,

‘এ বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে। আশা করছি, শীঘ্রই এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি