মেহেরপুরের গাংনীতে আম গাছ থেকে পড়ে হাসিবুল ইসলাম (১৫) নামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা গ্রামে আম গাছের শুকনা ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত হাসিবুল ইসলাম হিন্দা গ্রামের ছহিরউদ্দীনের ছেলে ও হিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
নিহতের স্বজনরা জানান, রান্নার জন্য বাড়ির পাশের আম গাছ থেকে শুকনা ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মারাত্মক আহত হয়।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক লায়লা আফরোজ জানান,
স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাবার পূর্বেই হাসিবুলের মৃতু হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- জেনে নিন ডিওডোরান্ট ব্যবহারের ভিন্ন কিছু উপায়!
- সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের প্রাণহানি
- তিনদিনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস
- মুন্সীগঞ্জে ফুচকা খেতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
- এসএসসির ফল প্রকাশ শুক্রবার ১১টায়
- আগামী তিনদিনে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা
- লিওনেল মেসির কারণে মায়ামির জার্সি বিক্রি বেড়েছে ২৫ গুণ
- জুতোয় করে ইয়াবা পাচারকালে দুই নারী মাদক কারবারি আটক
- হেনরি কিসিঞ্জার সাক্ষাৎ করেছেন সি চিন পিংয়ের সঙ্গে
- পাইরেসির কবলে ‘সুড়ঙ্গ’; নির্মাতার আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত
- মুঠোফোনের সঙ্গে হৃদয়ও চুরি
- টিসিবি’র জন্য ৩২৫ কোটি টাকার পণ্য কিনবে সরকার
- গ্রেপ্তার সেই বাবাকে আদালতে তোলা হবে
- অভিনেত্রী লারা লোটাসের বাবা আর নেই

Comments are closed.