মেহেরপুর বিসিকের উপ-ব্যবস্থাপক শামসুজ্জামান মিঠুর (৫৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ আগস্ট) সকালে বিসিকের সীমানা প্রাচীর সংলগ্ন পুকুর পাড়ের একটি আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শামসুজ্জামান মিঠু ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ার সাওগাতুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সকালে বিসিকের নিরাপত্তা প্রহরী সীমানার পাশ দিয়ে যাওয়ার সময় পুকুর পাড়ে শামসুজ্জামান মিঠুর ব্যবহৃত মোটরসাইকেল ও স্যান্ডেল পড়ে থাকতে দেখেন কয়েকজন।
এরপর তার খোঁজ করলে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় তারা।
পরে বিসিক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
এসময় সেখান থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, চশমাসহ আলামত সংগ্রহ করে।
তবে কি কারণে তিনি মারা গেছেন তার কারণ জানা যায়নি।
ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।
আরও পড়ুন :
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮
- মাসদাইরে কিশোর গ্যাং’র হামলায় আঃলীগ অফিস ভাংচুর, একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম
- মাসদাইরে সন্ত্রাসীদের তান্ডব,হামলা ভাংচুর,এসআই সহ আহত ১২
- ১১টি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছালো
- শক্তিশালী হ্যারিকেন ধেয়ে আসছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে
- ঢাকার গুলশানে আলোচিত জহির হত্যা মামলার আসামি গ্রেফতার
- রাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি মামলার অভিযুক্তদের খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জে যানজটের মুল কারন অবৈধ গাড়ি পার্কিং ও অবৈধ ষ্ট্যান্ড
- শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২; একজনের অবস্থা আশঙ্কাজনক
- দৃশ্যমান নাগিনা জোহা চাষারা আদমজী ইপিজেড সড়ক
