মাসদাইরে কিশোর গ্যাং’র হামলায় আঃলীগ অফিস ভাংচুর, একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম

শহরের মাসদাইরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে একদল কিশোর গ্যাং সন্ত্রাসীদের। এ সময় তারা আওয়মীলীগ অফিস সহ একাধিক দোকানপাট ভাঙচুরের পাশাপাশি পুলিশ সদস্যসহ এ ঘটনায় শিবলু নামের এক অটোরিকশা চালকসহ একাধিক ব্যাক্তিকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

১৯ আগস্ট (শনিবার) রাত ৯ টায় ১৩ নং ওয়ার্ডের তালা ফ্যাক্টরির মোড় এবং ঈদগাহ মাঠের সামনে এ তান্ডব চালায় সন্ত্রাসীরা।

আহতদের নগরীরর ৩০০ শয্যা খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, এ ঘটনার পর থেকে মাসদাইরে এবং এর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মাসদাইর

ঘটনা সূত্রে জানা গেছে,

কিশোর গ্যাং লিডার সাব্বির গ্রুপের লোকজন প্রতি পক্ষকে না পেয়ে সড়কে মহড়া দিয়ে চলে যাওয়ার সময় তালা ফ্যাক্টরির সামনে ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে তারা।

এদিকে, মহড়া দিয়ে কেন্দ্রীয় ইদগাহ মাঠের সামনে গেলে সেখানে একটি রেস্টুরেন্টে দাওয়াতে আসা রূপগঞ্জের এক পুলিশ সদস্য তাদের ভিডিও করেন।

এ সময় সেই পুলিশ সদস্য ও পাশের এক মুদি দোকানীকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

এর আগে, মাসদাইর কেন্দ্রী শ্মশানে এই সন্ত্রাসী গ্রুপটি হামলা চালিয়ে ভাংচুর ও এক ডোমকে মারধর করেছে।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন,

এ ঘটনার সাথে কারা কারা জড়িত রয়েছে তা জানা এখনও সম্ভব হয় নি, আমাদের পুলিশ সেখানে গিয়েছে।

এছাড়া, সন্ত্রাসীদের হামলায় পুলিশসহ আরও ১জন আহত হয়েছে, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

ইউটিউবে ভিডিও নিউজটি দেখতে লিঙ্কে ক্লিক করুন—

 

 

 

আরও পড়ুন:

এনএএন টিভি