ফতুল্লার মাসদাইরে অক্টোঅফিস এলাকায় সশস্ত্র তান্ডব চালিয়েছে কিশোর গ্যাং সন্ত্রাসী বাহিনী।
এসময় বেক এন বিনস নামক একটি রেস্টুরেন্ট ভাংচুর করে এবং রেস্টুরেন্টের বাইরে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসী বাহিনীরা।

শনিবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে কিছু বুঝে উঠার আগেই এই অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।
এই হামলায় রূপগঞ্জ থানার এক এসআই সহ আহত হন অন্তত আরো ১০-১২জন।
তবে কি কারণে এই হামলা ও ভাংচুর তাও বলতে পারছেন না ভুক্তভোগীরা।
এই হামলায় প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বেক এন বিনস রেস্টুরেন্ট মালিকের।
এর আগে সন্ত্রাসী বাহিনীর অন্তত অর্ধ শতাধিক সন্ত্রাসী নিয়ে মাসদাইর তালা ফেক্টরি এলাকায় তাণ্ডব চালায়।
এ সময় ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাংচুর করে।
এরপর এক কিলোমিটার এলাকা জুড়ে সড়কের পাশে দোকান, রেস্টুরেন্ট ও বাসা-বাড়ি ভাংচুর করে কুপিয়ে ছিন্নভিন্ন করে ও অন্তত ১০ থেকে ১২জনকে কুপিয়ে আহত করে।
সন্ত্রাসীরা মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত এ তাণ্ডব চালিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পুরো এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পরে। এ ঘটনার পরপরই ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ করেন রেস্টুরেন্ট মালিক।
ইউটিউবে ভিডিও নিউজটি দেখতে লিঙ্কে ক্লিক করুন—
আরও পড়ুন:
- শেখ হাসিনা সরকার দুর্বল হলে তা সুখকর হবে না, নয়াদিল্লি
- দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তারা উন্নয়ন নাকি ধ্বংস চায়: শিক্ষামন্ত্রী
- ঝালকাঠিতে অটোবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
- চাষাঢ়ায় ফুটওভার ব্রিজ না থাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার!
- ফাঁকা বাড়িতে ডিম ভাজা খেতে গিয়ে ধরা পড়লো চোর!
- কুতুবপুর ১নং ওয়ার্ড আঃলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, স্বেচ্ছাসেবক দলনেতা আটক
- আত্মহত্যা ঠেকাতে এবার ফ্যানের সাথে স্প্রিং
- ইন্দুরকানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় শিশুর প্রাণহানি
- ‘আমরা পরীতমা’: হাসপাতাল থেকে পরীমনি
- ৭ শিশুকে হত্যা এবং ৬ শিশুকে হত্যাচেষ্টায় দোষী সাব্যস্ত হলেন নার্স!

Comments are closed.