সামাজিক মাধ্যমে নিজের ফেসবুকে পরীমনি একটি ছবি প্রকাশ করেছেন; যেখানে দেখা গেছে, ক্যানুলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখছেন, ‘আমরা পরীতমা।’
এবং ছবিতে চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম, যা থেকে স্পষ্ট হয় পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে।
এদিকে, ছবিটির মন্তব্যের ঘরে তমা মির্জা লিখেছেন,
‘আগে সুস্থ হই আমরা ।’ নেটিজেনদের অনেকে সুস্থতা কামনা করেছেন তাদের।
আবার কেউ কেউ প্রশ্ন রেখেছেন,
‘পরীমনির কী হয়েছে?’ কিন্তু পরীমনি সেসব মন্তব্যের দেননি কোনো উত্তর।
এর আগে জানা গিয়েছিলো, বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমনি।
ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি।
প্রসঙ্গত, গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে
পরীমনি ও রাজের একমাত্র সন্তান রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন।
তার আগেই বসুন্ধরার বাসা থেকে পরীমনি সন্তানসহ সেখানে যান।
অন্যদিকে, রাজও যান সেখানে। দুজনের সেখানেই দেখা হয়। পরে এই জুটি একসঙ্গে ছবি তোলেন; যা ফেসবুকে প্রকাশ করেন তাপস।
ফেসবুকে ছড়িয়ে পড়া সেসব স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, নিজেদের মধ্যকার মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমনি ও রাজ।
তবে সেই আশায় পানি ঢেলে রাজ ফের বেরিয়ে এসেছেন পরীমনির বাসা থেকে।
উল্লেখ্য, গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ।
এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে
দুজনের সম্পর্কের আরও অবনতি ঘটে; এরপর থেকে দুজন বরাবরের মতো আলাদা থাকছেন।

Comments are closed.