কুতুবপুর ১নং ওয়ার্ড আঃলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জাতির জনক শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন নেসা মুজিবসহ পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ-মাহফিলের আয়োজন করেছেন ফতুল্লা কুতুবপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে ফতুল্লা কুতুবপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মাহমুদপুর এলাকায় ওই দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট এইচ এম ওয়াজেদ আলী খোকন,

সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাবেক সভাপতি নাজিম উদ্দীন আহমেদ,

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,

নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগ সভাপতি কাশেম সম্রাট, নারায়ণগঞ্জ সদর থানা সাধারণ সম্পাদক রানা আহাম্মেদ,

নারায়ণগঞ্জ সদর থানা সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ রফিক মেম্বার, মহিলা নেত্রী কুলসুম বেগম কুসুমসহ অন্যান্য নেত্রীবৃন্দরা।

সাগর খান, নারায়ণগঞ্জ

আরও পড়ুন:

এনএএন টিভি