আত্মহত্যা ঠেকাতে এবার ফ্যানের সাথে স্প্রিং

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের ‘কোটা’ শহরে শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার প্রবনতা বেড়ে যাওয়ায় অভিনব সমাধান বের করেছে স্থানীয় একটি সংস্থা।

আত্মহত্যা ঠেকাতে সংস্থাটি ফ্যানের সাথে স্প্রিং লাগিয়ে দিচ্ছে। খবর: এএনআই, এনডিটিভি।

স্প্রিং এমন একটি পন্থা যখন কোনও শিক্ষার্থী ফ্যানের সঙ্গে রশি কিংবা কাপড় পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করবে তখন সেটি সঙ্গে সঙ্গে ঝুলে নিচের দিকে নেমে যাবে।

তবে বিষয়টি নিয়ে নানা জন নানা মত দিয়েছেন। অধিকাংশই বলছেন আত্মহত্যার সমাধানে মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দিতে।

বার্তা সংস্থা এএনআই তাদের এক প্রতিবেদনে বলেছে, শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার ঘটনা কমিয়ে আনতে কোটার সব হোস্টেল ও পেয়িং গেস্ট (পিজি) আবাসনে স্প্রিং লাগানো ফ্যান বসানো হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত রাজস্থানের এই শহরটিতে অন্তত ২০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সর্বশেষ গত মঙ্গলবার রাতে কোটার একটি ভাড়া বাসায় ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে কেবল চলতি মাসেই কোটায় চারজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই কোচিং হাবে অন্তত ১৫ শিক্ষার্থীর আত্মহত্যা করেন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card