ফরিদপুরের ভাঙ্গায় ফেসবুকে সাবেক স্বামীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুমাইয়া নামে এক তরুণী।
মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া ফরিদপুরে নগরকান্দা উপজেলার পুড়াইদা গ্রামের সাখাওয়াতের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়,
গত ৫/৬ মাস আগে ঢাকার ইমনের সঙ্গে সুমাইয়া মোবাইল ফোনে প্রেমের পর বিয়ে হয়। বিয়ের দেড় মাস পরই তাদের বিচ্ছেদ ঘটে।
এরপরও ইমন সুমাইয়াকে মোবাইল ফোনে বারবার কল করে বিরক্ত করতে থাকেন এবং পুনরায় বিয়ে করার জন্য চাপ দেন।
কিন্তু সুমাইয়া বিয়েতে রাজি না হওয়ায় সাবেক স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেন ইমন।
সুমাইয়া ফেসবুকে সেই ছবি দেখে নানারবাড়ি ভাঙ্গায় এসে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান,
ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামে এক তরুণী আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
নিহত সুমাইয়ার মা ঢাকায় থাকেন ও বাবা গ্রামের বাড়ি উপজেলার পুড়াইদায় থাকেন। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:
- শেখ হাসিনা শুধু আওয়ামীলীগের সম্পদ নয়, শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ” বলেন শামীম ওসমান
- তিন বোর্ডে দেরিতে পরীক্ষা হলেও ফল প্রকাশ একসঙ্গে: শিক্ষামন্ত্রী
- ‘বার্বি’ থেকে ৫৪৭ কোটি টাকা একাই আয় করলেন মার্গো
- পাঁচ বছরের সাধনায় গানের গলা ঠিক করেছেন মাহফুজুর রহমান
- আজ সর্বজনীন পেনশন ব্যবস্থা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চাষাড়ায় ছিনতাইয়ের সময় ধরা পড়ার পরেও ফের ছিনতাই, অতঃপর গণধোলাই
