চাষাড়ায় ছিনতাইয়ের সময় ধরা পড়ার পরেও ফের ছিনতাই, অতঃপর গণধোলাই

নারায়ণগঞ্জের চাষাড়ায় বর্তমানে বোরকা সিন্ডিকেট নামে একটি ছিনতাইকারী চক্রের নাম হরহামেশাই শোনা যাচ্ছে। এই সিন্ডিকেটের মূল টার্গেট হচ্ছে নারীরা।

এই সিন্ডিকেট চক্রের সদস্যরা রাস্তা পার হওয়ার সময় নারী অথবা মহিলাদের সাথে একদম মিশে রাস্তা পার হয়।

তারপর কৌশলে ব্যাগের চেইন খুলে নগদ অর্থ মোবাইল ও অলংকার লুট করে নিয়ে যায়।

এই সিন্ডিকেটের সাথে জড়িত অন্যদের উপস্থিতি তেমন ভাবে দেখা যায় না, তবে এদের মধ্যে বোরকা পড়া একটি অজ্ঞাত নারীকে প্রতিনিয়তই দেখা যায়।

চাষাড়ায় কিছুদিন আগেও সেই নারী লুট করতে গিয়ে ধরা পরে যায় এবং সেই ঘটনাও এনএএন টিভিতে  প্রকাশিত হয়।

কিন্তু সে তার ছিনতাই করা থেকে বিরত হননি বরং গতকাল আবারও ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পরেন এই বোরকা পরিহিত নারী।

বর্তমানে নগরীরর বাসিন্দাদের একটিই  মতামত, উপযুক্ত শাস্তি ব্যাতিত এই ছিনতাইকারীদের ধমন করা কোনোভাবেই সম্ভব নয়।

মো: রাকিবুল হাসান

আরও পড়ুন :

এনএএন টিভি