নরসিংদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা

নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

১৫ই আগস্ট (মঙ্গলবার) নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জয়বাংলা চত্তরসহ

নরসিংদীর বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মো: মনির হোসেন ভূঁইয়া,

নরসিংদী পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম,

জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন ও সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী,

নরসিংদী জেলা আওয়ামী লীগের সি: যুগ্ম সম্পাদক ও শহর আওয়ামী লীগের সভাপতি করোনাযুদ্ধা আলহাজ্ব কামরুজ্জামান কামরুল,

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান,

নরসিংদী পার্সপোর্ট সহকারী পরিচালক মো: জামাল হোসেন, নরসিংদী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী খন্দকার তোফাজ্জল হোসেন,

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ আফসার উদ্দিন, নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির,এলজিইডির সিনিয়র প্রকৌশলী তোফাজ্জল হোসেন,

উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম মিয়া, সড়ক ও জনপদ বিভাগ সহকারী প্রকৌশলী সাইদুর রহমান,

নরসিংদী জেলা পরিষদ সহকারী প্রকৌশলী নুর ই ইলহাম, নরসিংদী পৌরসভা সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায়,

নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, মোঃ মোস্তাক আহমেদ ভূঞা

ও মনজিল এ মিল্লাত সহ অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পরিষদ ও সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

এছাড়া, বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

অপরদিকে, নরসিংদীতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ,

মহিলা লীগসহ অঙ্গসংগঠনসমূহ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তাছাড়া, দিনব্যাপী বিভিন্ন স্কুল-কলেজসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

এনএএন টিভি