নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদ কমিটির উদ্দ্যোগে শোক র‍্যালী

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ কমিটির উদ্দ্যোগে শোক র‍্যালী আলোচনা সভা

ও প্রার্থনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে হাজার বছরের শেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

 

১৫ আগষ্ট সকাল ৯ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।

তারপর শোক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত শোক সভায় নারায়নগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে উপস্থিত ছিলেন

নারায়নগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির সকল কর্মী ও নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে।

শোক সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনার প্রার্থনা করা হয় ও প্রসাদ বিতরন করা হয়।

 

আরও পড়ুন :

এনএএন টিভি