ভোলায় কাউন্সিলর গিয়াস উদ্দিন হাওলাদারের নেতৃত্বে শোক র‌্যালী

ভোলার চরফ্যাশনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট নিহত শহীদদের স্মরণে পৌর ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হাওলাদারের নেতৃত্বে এক বিশাল শোক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে শোক র‍্যালীটি শরীফপাড়াস্থ করিমজান মহিলা মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের আয়োজিত র‍্যালীতে যোগদান করেন।
এ সময় আনিচ মেম্বার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন চৌধুরী, পৌর শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন হাওলাদার, হাজী এনায়েত সর্দার,
যুবলীগ নেতা মনজু হাসান, আব্বাস উদ্দিন, সোহাগসহ ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ,
শ্রমিক লীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় কাউন্সিলর গিয়াস উদ্দিন হাওলাদার বলেন,
‘আমরা আজ এই শোকের দিনে শপথ করে বলছি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সর্বদা মাঠে থাকবো এবং
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের রুপকার প্রিয় নেতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও
ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে বিপুল ভোটের ব্যবধানে জয়ীযুক্ত করবো ইনশাআল্লাহ্।’
মামুন হোসাইন, ভোলা

ইউটিউবে ভিডিও নিউজটি দেখতে লিঙ্কে ক্লিক করুন— 

আরও পড়ুন:
 

এনএএন টিভি