বাজারে পেঁয়াজের দাম বাড়লো আরেক দফা!

আন্তর্জাতিক বাজারে সব কিছুরই এখন চড়া মূ্ল্য। এজন্য বাংলাদেশেও গত কয়েক মাসে বাজারে প্রায় সব কিছুর দাম দ্বিগুণ হয়ে দাড়িয়েছে। সে সুবাদে পেঁয়াজের দামও বেশ কয়েক দফায় বাড়ানো হয়েছে।

রাজধানীর পাশাপাশি নারায়ণগঞ্জ নগরীরর প্রধান বাজারগুলো ঘুরে দেখা যায়, ‘তিন-চার দিনের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা করে বেড়েছে।’

স্থানীয় বাজারে পেঁয়াজের সরবরাহ কম এবং ভারত থেকে দু’দিন ধরে আমদানি কম হওয়াকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা; তবে বাজারে নেই তদারকিও।

বাজারে দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ এবং ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

পরের দিন মঙ্গলবার কিছুটা কমে দেশি পেঁয়াজ ৭০ এবং ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছে।

সে হিসাবে তিন দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে,

‘এক সপ্তাহে দেশি পেঁয়াজের দাম ১৫ এবং ভারতীয় পেঁয়াজের দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে।’

‘সংস্থাটির হিসাবে এক বছরের ব্যবধানে বর্তমানে দেশি পেঁয়াজের দাম ৮২ শতাংশ বেশি এবং আমদানি করা পেঁয়াজের দাম ৩৩ শতাংশ বেশি।’

এ আর পারভেজ, নারায়ণগঞ্জ

 

ইউটিউবে ভিডিও নিউজটি দেখতে লিঙ্কে ক্লিক করুন—

 

 

 

আরও পড়ুন:

এনএএন টিভি