কুলাউড়ায় খোঁজ মিলেছে আরও জঙ্গি আস্তানার!

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায়  খোঁজ  মিলেছে আরও জ‌ঙ্গি আস্তানার। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে খোঁজ পাওয়া আস্তানাগুলোতে অভিযান চালাবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (১৪ আগস্ট) রাতে ১৭ জঙ্গি আটকের পর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ সকল তথ্য জানান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

স্থানীয়দের সহযোগিতায় ১৭জনকে আটকের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন,

‘এখানে একজন ডাক্টার আছে, ২ জন চীনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র আছে। তারা তো একদিনে ঘর ছেড়ে এখানে আসেনি।’

এছাড়া, জঙ্গিদের আরো নতুন কোনো আস্তানা রয়েছে কিনা সে বিষয়ে প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন,

‘আমরা ঢাকা থেকে যে তথ্য নিয়ে এসেছি তার সাথে জঙ্গি আস্তানার মিল পেয়েছি। আমরা যাকে ঢাকায় আটক করেছিলাম তার সঙ্গেও আস্তানার মিল আছে।’

‘আমাদের ধারণা তারা তাদের কাউকে রিসিভ করতে বা অন্য কোনো অপারেশননের প্রয়োজনে তারা পাহাড় থেকে সমতলে অবস্থান করছিলো।’

‘নতুন এই সংগঠনটি মাথাচাড়া দিয়ে উঠেছিল। মঙ্গলবার জঙ্গি আস্তানায় আবারও অভিযান পরিচালিত হবে। আটক সবাই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত।’

‘বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এদের নিয়ে রাতে মূল ঘটনাস্থলে অভিযান চালানো হবে।’

এদের মধ্যে একজন ডাক্তার আছেন। যার স্ত্রীকে আগের অভিযানে আটক করা হয়েছে।’

‘বাকিদের পরিচয় আগামীকাল অভিযান শেষে বলা হবে। তদন্তের জন্য বলা সঠিক হবে না। বললে তাদের সহযোগীরা অভিযানে ব্যাঘাত সৃষ্টি করতে পারে।’

ইমাম মাহমুদের কাফেলা’ নামে নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নির্জন এলাকা থেকে আরও ১৭ জনকে আটক করা হয়েছে।

এর আগে, গত শনিবারের অপারেশনে হিল সাইড পরিচালনা করে আরো ১০ জন নারী পুরুষকে আটক করা হয়।

এ সময় তিন শিশুকে নেওয়া হয় হেফাজতে। অন্যদের মধ্যে নয় জন জঙ্গি মিরপুর থানায় রয়েছে এবং ৫দিনের রিমান্ডে। ২ নারী শিশুসহ রয়েছেন এ জেলাতে।

তিমির বনিক, মৌলভীবাজার

 

ইউটিউবে ভিডিও নিউজটি দেখতে লিঙ্কে ক্লিক করুন—

 

এনএএন টিভি