আন্তর্জাতিক বাজারে সব কিছুরই এখন চড়া মূ্ল্য, সেই সুবাদে বাংলাদেশেও গত কয়েক মাসে বাজারে সব কিছুর দাম দ্বিগুণ হয়ে দাড়িয়েছে। রাজধানীর পাশাপাশি নারায়ণগঞ্জ নগরীরর প্রধান বাজারগুলোতে মুরগি, গরু, খাসিসহ সব ধরনের মাংসের দাম বেড়ে চলেছে।
প্রসঙ্গত, দেড় মাস আগেও বাজারে ব্রয়লার মুরগির দাম ছিল ১৪০–১৫০ টাকা; এখন বেড়ে হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা।
হঠাৎ ব্রয়লার মুরগির দামও বেড়ে যাওয়ায় নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের অনেকে মুরগির চেয়ে সস্তা দামের মাছের প্রতি ঝুঁকেছিলেন।
তবে বর্তমানে সেখানেও যেনো স্বস্তি মিলছে না—বাজারের সস্তা মাছ হিসেবে পরিচিত তেলাপিয়া ও পাঙাসের দামও বেড়েছে নতুন করে।
নগরীর পাইকারি মাছের বাজারে তেলাপিয়া ও পাঙাশ মাছের দামও এখন প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকা।
এক সপ্তাহ আগেও এর দাম ছিল ২০০ থেকে ২২০ টাকা। অন্য মাছের মধ্যে মাঝারি ও বড় আকারের রুইয়ের দাম প্রতি কেজি ৩০০ থেকে ৪৫০ টাকা।
এ মাছের দামও এক সপ্তাহে কেজিতে ২০ টাকা বেড়েছে। এছাড়া পাবদা, বোয়াল, চিতল, আইড় ও ইলিশ মাছের যে দাম, তা মধ্যবিত্ত তো বটেই, নিম্নমধ্যবিত্তেরও নাগালের বাইরে।
সপ্তাহের ব্যবধানে এসব মাছের দামও কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে।
অপরদিকে, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকায়, আর খাশির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১০৫০ টাকায়।
ইউটিউবে ভিডিও নিউজটি দেখতে লিঙ্কে ক্লিক করুন—
আরও পড়ুন:

Comments are closed.