১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ই আগস্ট (সোমবার) বিকাল ৪.৩০ মিনিটে উক্ত শোক সভায়
রুপগঞ্জ ইউনিয়ন ১নং ওয়ার্ডের প্রাণপ্রিয় নেতা এবং সফল মেম্বার রুপগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন নেতৃত্বে এবং
ইউনিয়ন তাঁতিলীগের সাধারণ সম্পাদক সোহেল প্রধান এর সঞ্চালনায় রূপগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কালাম সরকার ও
১নং ওয়ার্ডে সাধারন সম্পাদক আতিকুল ইসলাম ভূইয়ার উপস্থিততে বিশাল শোক র্যালি নিয়ে তারা পূর্ব ঘোষিত ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে এসে সমবেত হয়।
উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রণালয় মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
এ সময় মাননীয় মন্ত্রী বলেন,
বঙ্গবন্ধুর খুনিরা এখন ও দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সকলকে একত্রিত হয়ে আগামী নিবাচনে আওয়ামীলীগ কে আবারও ক্ষমতায় আনতে হবে।
উক্ত অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেকের সভাপতিত্বে
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সালাউদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মাহবুবুর রহমান মেহের,
নারায়ণগঞ্জ জেলা সদস্য ও কার্যকরি সদস্য রুপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আনছর আলীসহ আরও অনেকে।
এরপর মিলাদ মাহফিল ও দোয়া শেষে রান্না করা খাবার সকলের মাঝে বিতরণ করা হয়।
এনামুল হক, নারায়ণগঞ্জ
ইউটিউবে ভিডিও নিউজটি দেখতে লিঙ্কে ক্লিক করুন—

Comments are closed.