ঢাদসিক’র উদ্যোগে ৩ হাসপাতালে বিনামূল্যে করা হবে ডেঙ্গু পরীক্ষা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) উদ্যোগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে সপ্তাহে শূক্রবার দিন ব্যতীত  ছয়দিন তিনটি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হবে।

বুধবার (১৬ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়,

‘বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মালিকানাধীন ৩টি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে।’

‘হাসপাতালগুলো হলো: মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদন।’

‘প্রতিদিন সকাল ৮টা হবে দুপুর ২টা পর্যন্ত এ সেবা দেয়া হবে। শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ছয় দিন এ সেবা চালু থাকবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি