রাজবাড়ীতে শেফা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীকে সাপে কামড়ালে দুই ঘণ্টা তাকে ঝাড়ফুঁক করেন স্থানীয় এক কৃষক। এতে সাপে কামড়ানোর দুই ঘন্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই স্কুলছাত্রী।
বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শেফা ওই গ্রামের সিরাজুল ইসলাম জমাদারের মেয়ে। সে উদয়পুরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়তো।
তার বাবা সিরাজুল উদয়পুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।
এ প্রসঙ্গে শেফার চাচা জহিরউদ্দিন জমাদার বলেন,
‘বিকেল ৫ টার দিকে শেফা বাড়ির সামনের টয়লেটে যায়। সেখান থেকে বের হয়ে ঘরে ফেরার সময় তাকে সাপে কামড় দেয়।’
‘এ সময় পাশের বাজিতপুর গ্রামের কৃষক পান্না মোল্লাকে এনে দুই ঘণ্টা শেফাকে ঝাড়ফুঁক করানো হয়।’
‘এতে তার অবস্থা আরও খারাপের দিকে যাওয়ায় সন্ধ্যা ৭টার দিকে তাকে নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রওয়ানা হয় পরিবারের সদস্যরা।’
‘তারা রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক শেফাকে মৃত ঘোষণা করেন।’
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন,
‘সাপে কামড় দেয়ার পর স্থানীয় কৃষক পান্না দুই ঘণ্টা মেয়েটিকে ঝাড়ফুঁক করেন। মেয়েটির পরিবারের সদস্যরা ভুল করেছেন।’
‘সাপে কামড় দেয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হলে হয়তো মেয়েটি বেঁচে যেত। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
আরও পড়ুন:
- আদার যত উপকারিতা
- ২৫০টি দমকলও মোকাবিলা করতে পারছে না স্পেনের দাবানল
- ৮ শিক্ষাবোর্ডের এইচএসসি শুরু আজ
- শেখ হাসিনা শুধু আওয়ামীলীগের সম্পদ নয়, শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ” বলেন শামীম ওসমান
