শিবগঞ্জে যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে যথাযথ মর্যাদায় জাতির পিতার ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগসহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ

বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল, ক্লাব নানা মুখী কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করে।

১৫ই আগস্ট (মঙ্গলবার) সকাল ৭টায় শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ডাকবাংলা চত্বরে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা,

সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ আওয়ামীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ৮টায় জাতির পিতার মুর‌্যালে পুষ্পস্থাপক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ – ৪৩ শিবগঞ্জ ১ আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিলউদ্দিন আহমেদ (শিমুল),

উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ,

উপজেলা বঙ্গবন্ধু পরিষদ,উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধাসহ অনান্য অঙ্গ সংগঠন।

এ সময় পুষ্পমালা অর্পণের পর বিশেষ মোনাজাত করা হয়। সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত এর সভাপতিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাঃ সামিলউদ্দিন আহমেদ (শিমুল),

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,

উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু আহম্মেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক জনাব আতিকুল ইসলাম টুটুল খান,

শিবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায় ন কর্মকর্তা আরিফুল ইসলাম,

শিবগঞ্জ থানার ইনচার্জ অফিসার (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস,

উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলি বেগম, প্রমুখ।

এছাড়াও বিনোদপুর কলেজ সহ উপজেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করে।

এনএএন টিভি