ইতালি ভারেজ আওয়ামী লীগ‘র পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন

ভারেজ আওয়ামী লীগ, ইতালি ১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে।

স্থানীয় একটি হলরুমে ভারেজ আওয়ামীলীগের সভাপতি সুলতান শিকদারের সভাপতিত্বে জাকির হোসেন ও ফিরোজ গাজীর যৌথ পরিচালনায়

উক্ত আলোচনা সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইদুর মাতব্বর ও গীতা পাঠ করেন দীপক চন্দ্র পাল।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারেজ আওয়ামীলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা তৈয়ব বেপারী, সর্ব ইউরোপ মহিলা শ্রমিকলীগের সভাপতি সানজিদা মাহবুব সুমি।

এছাড়া, সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভারেজ আওয়ামীলীগের সহ সভাপতি শাহাবুদ্দিন, দীপক চন্দ্র পাল,

আমির মোল্লা, বারেক শিকদার ,যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল হোসাইন ,ইব্রাহিম মিয়া, নূর হোসেন খান,

সাংগঠনিক সম্পাদক রিয়াজ ফরাজী, সাগর হাওলাদার, সাইদুল মল্লিক, কিরণ মিয়া, প্রচার সম্পাদক সুজন খান, কোষাধক্ষ মামুন সর্দার, রিপন মোল্লা, দপ্তর সম্পাদক বিপ্লব শেখ।

আলোচনা শেষে শোকাহত দিবসের সকল শাহাদাৎ বরণকারীদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তোবারক বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মনজুর আলম, ইতালি

আরও পড়ুন:

এনএএন টিভি