নতুন বছরের প্রথমদিন সব শিশুর হাতে বই পৌঁছাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।
তিনি বলেন, নভেম্বরের মধ্যে আগামী শিক্ষাবর্ষের সব বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে।
নতুন বছরে ২য় ও ৩য় শ্রেণির পাঠ্যবই পরিমার্জিত পাঠ্যক্রম অনুযায়ী প্রণয়ন করা হয়েছে।
পরবর্তী বছর চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য নতুন পাঠ্যবই প্রণয়ন করা হবে।
বৃহস্পতিবার সকালে কক্সবাজারের একটি হোটেলে ইউএস এআইডির
‘সবাই মিলে শিখি’
প্রকল্পের ২য় বার্ষিক কর্মপরিকল্পনা সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় (ভার্চুয়ালি) এ কথা বলেন তিনি।
গণশিক্ষা সচিব বলেন, সবাই মিলে শিখির মূল কথাই হলো কেউ বাদ যাবে না, কিংবা পিছিয়ে পড়বে না।
সবাই সমান সুযোগ পাবে, সম্মিলিত প্রয়াসে নিরন্তর এগিয়ে যাবে।
তিনি চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উপযোগী করে শিশুদের গড়ে তুলতে কর্মপরিকল্পনা নেওয়ারও আহ্বান জানান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন প্রাথমিক ও
গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, ইউএস এআইডির পরিচালক,
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমাসহ অনেকে।
আরও পড়ুন :
- স্ত্রীকে যে চারটি কথা কোনদিনও বলবেন না
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে কৃষক নিহত
- জন্মদিনে নতুন সম্পর্কের কথা জানালেন অভিনেত্রী তিয়াসা লেপচা
- দীর্ঘ ১৪ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
- ছেলে রাজ্যর জন্মদিনে না থাকা নিয়ে যা বললেন পরীমনি!
- অস্ট্রেলিয়ায় ভার্চুয়াল আলোচনায় শোক দিবস পালন

Comments are closed.