আলহাজ্ব একেএম শামীম ওসমানের উপস্থিতিতে নাঃগঞ্জে শোক দিবস পালন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ চার আসন সাংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমানের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৭ আগস্ট (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জ ফতুল্লা থানা যুবলীগের আয়োজনে দুপুরে কায়েমপুর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলামের সভাপতিত্বে

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসন সাংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম,

ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান, কায়েমপুর জুম্মা মসজিদের সাবেক সভাপতি রফিকুল ইসলাম,

৭ নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম সেলিম, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মনির হোসেন,

ফতুল্লা থানা যুবলীগের সহ সভাপতি মোক্তার হোসেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা ইসতিয়াক ইসলাম নাহিদ, সংক্ষিপ্ত আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এরপর দোয়া শেষে অসহায় গরীব দুস্থ মানুষের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়েছে।

এ আর পারভেজ, নারায়ণগঞ্জ

আরও পড়ুন:

এনএএন টিভি