২০১৭ সালে প্রেম করে বিয়ে; তবে সম্পর্কের টানাপোড়েনের কারণে গত বছর ফেব্রুয়ারি মাসে আইনি বিচ্ছেদ করেন অভিনেত্রী তিয়াসা লেপচা ও অভিনেতা সুবান রায়ের। এবার তার জন্মদিনে ফের এক নতুন সম্পর্কের কথা জানালেন তিনি। তিন দিন আগে থেকেই জন্মদিন উদযাপন শুরু করেন তিয়াসা।
জীবনের এই বছরগুলোতে সিরিয়ালের সহ-অভিনেতা, কাছের বন্ধু এবং ভক্তদের সঙ্গে জন্মদিনটা উদ্যাপন করলেও এ বছর যুক্ত হয়েছে নতুন সদস্য;
এমন আভাস দিয়ে তিয়াসা জানান,
‘জন্মদিন উদ্যাপন করেই ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। রোববার থেকে শুরু হয়েছে হুল্লোড়।’
‘রোববার দিনটা শুধুই কাটিয়েছেন তার ‘বাংলা মিডিয়াম’ এবং ‘কৃষ্ণকলি’র টিমের সঙ্গে। খাওয়াদাওয়া আর সঙ্গে জমিয়ে নাচ।’
‘১৫ আগস্ট সকালটা ভক্তদের জন্য বরাদ্দ ছিলো। আর রাতে ঘনিষ্ঠ বন্ধু এবং বিশেষ মানুষের সঙ্গে কেক কেটে নতুন বছরে পা দিলেন তিয়াসা।’
জন্মদিনের দিন প্রেমের কথা স্বীকার করে তিয়াসা বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। জন্মদিনে বিশেষ জামা কিনে দিয়েছে সে।
এখনই নাম বলতে চাই না। একসঙ্গে ভালো আছি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।’
প্রসঙ্গত, ‘কৃষ্ণকলি’র নায়ক নীল ভট্টাচার্যের সঙ্গে অনেকদিন ধরেই তিয়াসা প্রেম করছেন বলে শোনা গেছে।
এদিকে, এরই মধ্যে নীল ও তার স্ত্রী অভিনেত্রী তৃণা সাহার সম্পর্কেও ভাঙনের গুঞ্জন ওঠে।আর সেটিও নাকি নীলের সঙ্গে তিয়াসার বিশেষ বন্ধুত্বের কারণেই।
এসব নিয়ে নীল বা তিয়াসা বরাবরই নীরব থেকেছেন। তাছাড়া পর্দায় নীল-তিয়াসা জুটিকে পছন্দও করেন দর্শকরা।
উল্লেখ্য, ২০১৮ সালে থেকে জনপ্রিয় ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে বেশ কয়েক বছর টানা একসঙ্গে কাজ করেছেন নীল ও তিয়াসা।
সম্প্রতি ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকেও আবার দুজনে জুটি। সিরিয়ালের পাশাপাশি একসঙ্গে বহু রিল ভিডিও বানান দুজন।

Comments are closed.