বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

এশিয়া কাপ সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের জোর প্রস্তুতি।

এশিয়া কাপ ও বিশ্বকাপের মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

সেপ্টেম্বরের শেষে সেই সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশে আসছে আগামী ১৭ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ সেপ্টেম্বর কিউইরা ঢাকায় পা রাখবে।

২১, ২৩ ও ২৫ সেপ্টেম্বর খেলবে তিন ওয়ানডে। খেলা শুরুর সময় দুপুর ২টা।

মূলত বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজই খেলবে নিউজিল্যান্ড। তিনটি ওয়ানডের পাশাপাশি দুইটি টেস্ট ম্যাচও খেলবে তারা।

তবে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে বিশ্বকাপের পর।

২৬ আগস্ট বাংলাদেশ যাবে এশিয়া কাপ খেলতে। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩ সেপ্টেম্বর লাহোরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ।

গ্রুপ পর্ব ও সুপার ফোর পেরোতে পারলে কলম্বোয় ১৭ সেপ্টেম্বর ফাইনাল। বাংলাদেশ যদি ফাইনাল খেলতে পারে,

তাহলে টুর্নামেন্টের পর এক দিনও বিশ্রামের সুযোগ নেই সাকিবদের। ঠিক তিন দিন পর নেমে পড়তে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে।

কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষের পরদিনই ২৭ সেপ্টেম্বর বাংলাদেশকে ধরতে হবে বিশ্বকাপের বিমান।

২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর গুয়াহাটিতে সাকিবদের খেলতে হবে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ।

যদি এশিয়া কাপের সুপার ফোরে কিংবা টুর্নামেন্টের ফাইনালে না উঠতে পারে বাংলাদেশ, তখন অবশ্য বিশ্বকাপ ও নিউজিল্যান্ড সিরিজের আগে বিরতি মিলতে পারে।

তবে এই ‘বিরতি’ এখন ভাবনাতেই নেই বাংলাদেশের, স্বপ্ন তাদের এশিয়া কাপের ফাইনাল খেলা।

এনএএন টিভি