গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গাইবান্ধায় সাদুল্লাপুরে সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে হিরু মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) রাতে গাইবান্ধায়  উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হিরু মিয়া সদর পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দুই কন্যা সন্তানের পিতা ছিলেন।

পুলিশ জানিয়েছে, নিহত হিরু মিয়া জমিতে পানি দিতে বাড়ি থেকে তারের মাধ্যমে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দেন।

একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি তারগুলো গুছিয়ে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। তখন তিনি বিদ্যুতায়িত হন।

তার শরীরে বিভিন্ন স্থানে পুড়ে গেছে। ঘটনান্থলেই তার মৃত্যু হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানানা পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রকের্ড করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি