নরসিংদী-৩আসন শিবপুরে এমপি প্রার্থী পরিক্ষিত ত্যাগী জনপ্রিয় নেতা হিসেবে আলহাজ্ব মাহফুজুল হক টিপু বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ জনমত জরিপে অনেক এগিয়ে রয়েছে।
জানাগেছে, ১২জানুয়ারী ১৯১৮ইং সনে শিবপুর থানা প্রতিষ্টা লাভ করেন। পৌরসভা ১টি, ৯টি ইউনিয়ন।
আয়তন-২১৭.৭১, লোক সংখ্যা- ৩১৫.৬৬৭ জন, পুরুষ-১৫৪২২৩ জন,নারী-১৬১৪৪৪ জন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ আসন শিবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নরসিংদী জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক
জনদরদী নেতা করোনা যুদ্ধা আলহাজ্ব মো. মাহফুজুল হক টিপু নতুন চমক হিসেবে নেতাকর্মীদের মাঝে ব্যাপক গুনজন শুনা যাচ্ছে।
ইতোমধ্যে তিনি রাজনীতিতে নিজেকে জনপ্রিয়তার শীর্ষ স্থানে নিয়েছেন।
বিশেষ করে বিগত করোনা মহামারির সময় মানবসেবায় এলাকায় মানবিক নেতা হিসেবে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি প্রতিদিন কর্মহীন, শ্রমজীবী, গরিব ও দুস্থ-অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে নিজস্ব অর্থায়নে বিভিন্নভাবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিয়েছেন।
বিশেষ করে নিম্ন মধ্যভিত্ত পরিবারগুলো যখন লোকলজ্জার ভয়ে মুখ খুলে কারও কাছে কিছু চাইতে বা বলতে পারত না,
ঠিক তখনই তিনি খাদ্যসামগ্রী নিয়ে তাদের দরজায় হাজির হতেন।
এলাকার মানুষের কাছে তিনি একজন দানশীল ব্যক্তি হিসেবেও ব্যাপক পরিচিত রয়েছে। প্রচার-প্রচারনায় তৃণমূল নেতা-কর্মী এবং জনসমর্থনে বেশ এগিয়ে রয়েছেন।
তিনি মানব সেবায় সব সময় নিয়োজিত রয়েছেন,তার মানব সেবা মুলক সকল সামাজিক করকান্ড অব্যহত রেখেছেন সব সময় তা চালিয়ে যাওয়ার ঘোষনা করেছেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান,আলহাজ্ব মাহফুজুল হক টিপু একজন সাদা মনের মানুষ তার দলীয় কোন্দল জড়াতে পছন্দ করে না,
তিনি গরীব দু:খি অসহায় মানুষের নেতা তার বিশাল কর্মী সমর্থক রয়েছে। তাকে ডাকে হাজার হাজার নেতাকর্মী দলীয় কর্মসুচি পালন করতে মাঠে নেমে আসে।
তিনি দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেলে তার উদারতা আন্তরিকতা সহজ-সরল ভাল মানুষ হিসেবে
নেতাকর্মী সাধারন জনগন সকল দিদ্ধাদন্ধ ভুলে গিয়ে ঐক্যবন্ধভাবে কোমর বেধে মাঠে কাজ করবে।
বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সংস্থা জরিপে আলহাজ্ব মাহফুজুল হক টিপু অনেক এগিয়ে রয়েছে।
মো. জহিরুল হক ভূঁইয়া মোহন এ আসনের বর্তমান এমপি। তিনি দুবার এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন।
এবারও তিনি মনোনয়ন চাইবেন। এলাকায় তার ব্যাপক পরিচিত রয়েছে। তবে দলীয় কোন্দলের কারণে তিনি কোণঠাসা হয়ে পড়েছেন।
এ ছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন সাবেক এমপি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি,
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম মোল্লা। তিনি দুবার দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছেন।
এসব কারণে আগামী নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসনে আওয়ামী লীগের মনোনয়নে
আলহাজ্ব মো. মাহফুজুল হক টিপু নতুন চমক হিসেবে নৌকা প্রতীক পাওয়ার গুনজন উঠেছে।
আলহাজ্ব মাহফুজুল হক টিপু জানান, আমি ছাত্রজীবন থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি।
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সৈনিক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাব।
জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপন বাস্তবায়ন করতে মাননীয় সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন।
জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নির্দেশে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সাথে সম্বনয় রেখে
এ সরকারের সকল উন্নয়ন মুলক কর্মকান্ডের চিত্র সাধারন মানুষের কাছে তুলে ধরতে
প্রচার প্রচারনা সহ সাংগঠনিক র্কায্যক্রম বাস্তবায়ন করতে আমি আমার সমর্থকরা অকান্ত পরিশ্রম করে যাচ্ছি।
এ আসন থেকে আমাকে দলীয় মনোনয়ন দিলে সকল নেতাকর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করতে মনে প্রানে কাজ করবে শতভাগ আশাবাদী।
