বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে ইসদাইরে সভা ও দোয়া অনুষ্ঠিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৭ই আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে ইসদাইর টেক্সটাইল মিল এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন জসিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নারায়ণগঞ্জ ০৪ আসন সাংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান।

এছাড়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন-উর-রশিদ।

জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক পরেশ চৌধুরীর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন,

কেন্দ্রীয় কমিটির এান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল হাসনাত কবির,

জেলা ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মাসুম সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এরপর দোয়া শেষে অসহায় গরীব দুস্থ মানুষের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

আরও পড়ুন:

এনএএন টিভি