টাঙ্গাইলে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আরও ১জনের প্রাণহানি

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্তে আরও এক রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন জানান,

‘নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত ৮০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।’

‘বার্ধক্যজনিত নানা সমস্যাসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

‘এছাড়া, ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।’

‘নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৬ জন, নাগরপুরে ৪ জন,’

‘দেলদুয়ারে ১ জন, মির্জাপুরে ৮ জন, ঘাটাইলে ২ জন, মধুপুরে ৪ জন,’

‘গোপালপুরে ৩ জন এবং ধনবাড়ী উপজেলায় ৪ জন রয়েছেন।’

তিনি আরও জানান,

‘এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫৬ জন। মোট সুস্থ হয়েছেন এক হাজার দশ জন ‘

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন ২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৬ জন রোগী।’

আরও পড়ুন:

এনএএন টিভি