কমেছে ডিমের দাম, বেড়েছে সবজি-মুরগির

বাজারে কমেছে ডিমের দাম অন্যদিকে দাম বেড়েছে সবজি ও মুরগির। এছাড়া বাজারে অপরিবর্তিত মূল্যে বিক্রি হচ্ছে অন্য সব পণ্য।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ বাজার ঘুরে  এমন চিত্র দেখা যায়। বাজারে দাম বেড়েছে সবজির। আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। লম্বা ও গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকা।  করলার কেজি ৮০-৯০ টাকা।

চাল কুমড়া প্রতিটি ৬০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৫০ টাকা, চিচিঙ্গা ৮০, পটল ৫০-৬০, ঢেঁড়স ৬০, কচুর লতি ৭০, পেঁপে ৪০, মুলা ৫০ টাকা, বরবটি ৮০ ও ধুন্দুল ৫০-৬০ টাকা কেজি।

বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা।  এছাড়া বাজারে কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা।

বাজারে দাম বেড়েছে মুরগিরও। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। গত সপ্তাহে ছিল ১৭০ টাকা।

সোনালি মুরগির দাম কেজি বিক্রি হচ্ছে ৩২০টাকায়। গত সপ্তাহে ছিল ২৮০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা।

 

আরও পড়ুন :

এনএএন টিভি