ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার দুজন,
সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার একজন এবং পরিদর্শক পদমর্যাদার দু’জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নুরুজ্জামানকে প্রটেকশন বিভাগের বঙ্গভবন নিরাপত্তা,
অতিরিক্ত উপকমিশনার মো. মিজানুর রহমানকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা মিজানুর রহমানকে উত্তরা বিভাগের পেট্রল উত্তরা পূর্ব বিভাগে বদলি করা হয়েছে।
পৃথক আরেক আদেশে জানা গেছে, পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমানকে দক্ষিণখান থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
দক্ষিণখান থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসা জাহাঙ্গীর হোসেন খানকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।
আরও পড়ুন :
- সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল চালক নিহত
- যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় গাছের ডাল বাসের ছাদে পড়ে ২ জনের মৃত্যু
- ভারতের হিমাচলে ভারী বৃর্ষণে নিহত ৭৪
- ডিমের দামে স্বস্তি, ইলিশে অস্বস্তি
- রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৬১
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ভূমিকম্প কেঁপে উঠল কলম্বিয়ার রাজধানী বোগোটা
- দেশের ১৯ অঞ্চলের ওপর ঝড়-বৃষ্টির আভাস
- সস্তাপুরে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের উদ্যোগে শোক দিবস পালন
- ফিরোজ মাহমুদ সামার উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী
- নরসিংদীতে আলহাজ্ব মাহফুজুল হক টিপুর অর্থায়নে দোয়া মাহফিল
