যশোরের ঝিকরগাছায় কাভার্ডভ্যানের ধাক্কায় পুরানো গাছের ডাল ভেঙে বাসের ছাদে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার উপশহর ডি ব্লকের লিয়াকত আলীর ছেলে মো. সালাউদ্দিন (৪৫) ও
বেনাপোলের বড় আঁচড়া গ্রামের মুনছুর আলীর ছেলে শিমুল হোসেন (৩৫)।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেনেয়ালি ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে একটি কাভার্ডভ্যান বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল।
ভ্যানটি যশোর-বেনাপোল মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়।
কাভার্ড ভ্যানের ধাক্কায় পুরানো কড়ই গাছের ওপরের অংশ ভেঙে বাসের ছাদের ওপর পড়লে সেখানে থাকা যাত্রী সালাউদ্দিন ঘটনাস্থলে নিহত হন।
গুরুতর আহত হন শিমুল হোসেন নামের আরও একজন।
তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- ভারতের হিমাচলে ভারী বৃর্ষণে নিহত ৭৪
- ডিমের দামে স্বস্তি, ইলিশে অস্বস্তি
- রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৬১
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ভূমিকম্প কেঁপে উঠল কলম্বিয়ার রাজধানী বোগোটা
- দেশের ১৯ অঞ্চলের ওপর ঝড়-বৃষ্টির আভাস
- সস্তাপুরে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের উদ্যোগে শোক দিবস পালন
- ফিরোজ মাহমুদ সামার উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী
- নরসিংদীতে আলহাজ্ব মাহফুজুল হক টিপুর অর্থায়নে দোয়া মাহফিল
- পূর্ব ইসদাইর যুব সংঘের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপন
- আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করে না জনগণ : আমীর খসরু
- অভিমান-অনুরাগের পালা শেষে অবশেষে মিলন ঘটলো তাদের!
- মাথা থেকে তত্ত্বাবধায়কের ভূত নামিয়ে নির্বাচনে আসার আহ্বান!
- এইচএসসি পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দিল ছাত্রলীগ
- হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের প্রাণহানি
