অভিমান-অনুরাগের পালা শেষে অবশেষে মিলন ঘটলো তাদের!

অভিমান-অনুরাগের পালা শেষ করে ফের একত্রিত হলেন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ; একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মদিন পালনে একসঙ্গে দেখা গেলো এই জুটির।

রাজ্যের জন্মদিন ১০ আগস্ট হলেও সম্প্রতি পরীমণি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে টিএম ফিল্মস; যেখানে উপস্থিত ছিলেন

গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।

টিএম ফিল্মসের এ আয়োজনে সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরী। সেই সময়টা বেশ উপভোগ করেই কাটিয়েছেন এই দম্পতি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাপস; যেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমণিকে।

অপর একটি ভিডিওতে দেখা গেছে,

‘সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।’

উল্লেখ্য, গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ।

এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়, তারপর থেকে দুজনের সম্পর্কে অভিমান আর অনুরাগের পাহাড় জমতে থাকে।

এরই মাঝে ছেলে রাজ্যর প্রথম জন্মদিন উদযাপন করেন পরী; সেখানেও দেখা মেলেনি রাজের।

এরপর ভক্তরাও ধরে নেন, তাহলে বোধ হয় এরপর সহজে তাদের একসঙ্গে আর দেখা মিলবে না এই তারকা দম্পতির।

তবে সেই গুঞ্জনে পানি ঢেলে ফের একত্রিত হলেন শরিফুল রাজ-পরীমণি।

এনএএন টিভি