চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নতুন হাটে অবস্থিত নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৭/০৮/২৩ইং প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ ।
এ উপলক্ষে বিদ্যালয়টির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
আব্দুল ওদুদ এমপি বলেন-
জয় বাংলা স্লোগান ছিল মহান মুক্তিযুদ্ধের স্লোগান। এই স্লোগান দিয়ে ৩০ লাখ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই স্লোগানটি জাতীয় স্লোগান। এই স্লোগান সবার জন্য। অথছ, বিএনপি-জামায়াত বলে আওয়ামী লীগ ইসলাম বিরোধী।
পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেলসহ বিভিন্ন ধরনের ভাতার কথা উল্লেখ করে ওদুদ বলেন
আমার আমলে এই উপজেলায় যত উন্নয়ন করেছিলাম গত চার বছরে তার কিছুই হয়নি। ২০১৮ সালের নির্বাচনে আমাকে ভোট না দিয়ে বিএনপিকে ভোট দেয়া হয়েছে।
তাতে কি কোনো লাভ হয়েছে, কোনো উন্নয়ন হয়েছে? হয়নি। তাই আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিতে হবে।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা পরিবারের সদস্যদের কাছে বর্ণনা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আব্দুল ওদুদ এমপি।
এসময় উপস্থিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. দুররুল হোদার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আসলাম কবীর বিশেষ অতিথি বক্তব্য দেন বিদ্যালয় টির সহকারী প্রধান শিক্ষক মো: মারশাল অবসার প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো: আঃ হান্নান সহ শিক্ষক, কর্মচারী ছাত্র-ছাত্রী বিন্দু।
আরও পড়ুন :

Comments are closed.