ঠাকুরগাঁওয়ে পরিষদপাড়ায় ওরাঁও সম্প্রদায়ের ইষ্টিফান তিরকী (৫০) দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুই সন্তানের জনক ইষ্টিফান তিরকী ওই মহল্লার দানিয়েল তিরকীর ছেলে।
পেশায় সেচ পাম্পসহ বিভিন্ন যন্ত্রাংশ মেরামতকারী (টেকনিশিয়ান)। উপ-পরিদর্শক মো. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গরুর জন্য খাস কেটে বাড়িতে রেখে ইষ্টিফান বাড়ি থেকে বের হয়ে জেলা পরিষদ পাড়ায় যান।
সেখানে তাকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক স্টিফান তিরকীকে মৃত ঘোষণা করেন।
জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা জ্যাকব খালকো জানান,
ঘটনার কয়েক মিনিট আগে তার সঙ্গে কথা হয়। এরপর কিছুক্ষণ পরে শুনতে পাই ইষ্টিফান খুন হয়েছে। আমি এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন,
কি কারনে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে প্রাথমিকভাবে পাওয়া যায়নি। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে হত্যাণ্ডের রহস্য রেব করার জন্য।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমনি
- মা হারালেন অভিনেত্রী শাবনাজ ও মৌ
- স্ত্রীকে হত্যার পর সড়কের পাশে মরদেহ রেখে পালালেন স্বামী
- ফতুল্লা ৬নং ওয়ার্ড আ:লীগের আয়োজনে বঙ্গবন্ধু ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন
