ফতুল্লা ৬নং ওয়ার্ড আ:লীগের আয়োজনে বঙ্গবন্ধু ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন

ফতুল্লা ৬নং ওয়ার্ড আওয়ামিলীগ এর আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে ইসদাইর রেইল লাইন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফতুল্লা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল আওয়াল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসন সাংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌস আরা অনা,, ফতুল্লা ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মিছির আলী, ৬নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ফারুক হোসেন শিমুল, সাবেক ইউপি সদস্য আলী আকবর,,জাতীয় সাংবাদিক সংস্থার কোষাধ্যক্ষ হাজী রুহুল আমিন ও ওমর ফারুক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে দোয়া শেষে অসহায় গরীব দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

আরও পড়ুন :

এনএএন টিভি