এ বছরে বিশ্বজুড়ে ৬২ জন মানবিক সহায়তা কর্মী নিহত হয়েছে।
হামলার ২০ বছর পূর্তি উপলক্ষে এক বার্তায় এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।
খবর ভয়েস অব আমেরিকার।
বাগদাদের ওই আত্মঘাতী বোমা হামলা স্মরণে জাতিসংঘ ১৯ আগস্ট ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান ডে পালন করে।
ওই ঘটনায় ২২ জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন তৎকালীন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ও
ইরাকে জাতিসংঘের মিশনের প্রধান সার্জিও ভিয়েরা ডি মেলো।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, দক্ষিণ সুদানের মতো দেশগুলোতে সংঘাত ও
নিরাপত্তাহীনতার কারণে ২০২৩ সাল সবচেয়ে বেশি সাহায্য কর্মীদের হতাহতের আরেকটি বছর হতে চলেছে।
এইড ওয়ার্কার সিকিউরিটি ডেটাবেস গবেষণা দলের বরাতে জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক দপ্তর (ওসিএইচএ) বলেছে,
চলতি বছরের এ পর্যন্ত বিশ্বজুড়ে সংকটে ৬২ জন সাহায্য কর্মী নিহত,
৮৪ জন আহত ও ৩৪ জন অপহৃত হয়েছেন।
দক্ষিণ সুদান বিগত বেশ কয়েক বছর ধরে মানবিক নিরাপত্তাহীনতার ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে রয়েছে।
১৬ আগস্ট পর্যন্ত দেশটিতে সাহায্য কর্মীদের ওপর চালানো ৪০ হামলায় ২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ত্রাণকর্মীদের ওপর চালানো ১৭টি হামলায় ১৯ জনের প্রাণহানি ঘটায় সুদান দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এছাড়া মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, মালি, সোমালিয়া এবং ইউক্রেনে অন্যান্য ত্রাণকর্মী হতাহতের রেকর্ড হয়েছে।
আরও পড়ুন :
- বিএনপি সরকার উন্নয়নের নামে দেশে শুধু জঙ্গি তৈরি করেছিলো, ধর্ম প্রতিমন্ত্রী
- নরসিংদীতে দু:স্থ প্রতিবন্ধীদের খাবার খাওয়ালেন অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিপু
- শেখ হাসিনা সরকার দুর্বল হলে তা সুখকর হবে না, নয়াদিল্লি
- কমেছে ডিমের দাম, বেড়েছে সবজি-মুরগির
- বেড়েছে পেঁয়াজ-মাছ-ডিমের দাম, বিপাকে ক্রেতারা

Comments are closed.