স্ত্রীকে হত্যার পর সড়কের পাশে মরদেহ রেখে পালালেন স্বামী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার পর মরদেহ রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার দাদপুর এলাকা থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধুর নাম খাদিজা বেগম (২৭)। তার স্বামীর নাম মো. হাসান আলী।

পুলিশ সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের কারণে তাদের সংসার জীবন ভালো যাচ্ছিলো না। বৃহস্পতিবার তাদের মধ্যে ঝগড় হয়। ঝগড়ার একপর্যায়ে হাসান আলী তার স্ত্রীকে পেটে ও হাতে ছুরিকঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, স্ত্রীর মারা যাওয়া ভয়ে স্বামী হাসান আলী ও তার স্বজনরা মরদেহ সড়কের পাশে ফেলে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খাদিজার মরদেহ উদ্ধার করে। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন :

এনএএন টিভি